পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার, ১৭/০৪/২০২৩ তারিখে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর মেজবান হলে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের চেয়ারম্যান, সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সদস্য এজেন্টদের প্রতিনিধিবৃন্দ। তাছাড়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ, অন্যান্য এসোসিয়েশনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল আলম জুয়েল উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ইফতার পূর্ব জনাব কৃষ্ণপদ রয়, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, সিএমপি; জনাব সৈয়দ নজরুল ইসলাম, ১ম সহ সভাপতি, বিজিএমইএ; জনাব সালাহ্উদ্দিন মো. রেজা, সভাপতি ও জনাব দেব্দুলাল ভৌমিক, সাধারন সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব; চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক; বিএসএএ'র এডভাইজরি বোর্ড এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত বক্তব্য শেষে অত্র এসোসিয়েশনের চেয়াম্যান জনাব সৈয়দ মোহাম্মদ আরিফ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ যেন সকলকে এই মাহে রমজানের উসিলায় গুনাহ মাফ করেন এবং সকলকে যেনো সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। অতঃপর তিনি সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।
পরিশেষে, সকলের ইফতার ও মাগরিব সালাত আদায়ের পর অনুষ্ঠান সমাপ্ত ঘোষিত হয়।










